সাম্প্রতিক
বঙ্গোপসাগরে হঠাৎ আঘাত হেনেছে ৪ দশমিক ৫ ভূমিকম্প বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি

সাতক্ষীরার নলতা শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষের একসাথে রমজানের ইফতার

,

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত হযরত খান বাহাদুর আহসানুল্লাহ (রহ.)-এর মাজার। আর এখানেই প্রতি বছর রমজান মাসে একসাথে ইফতার করে অসংখ্য মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ৭-৮ হাজার মানুষ উপস্থিত হয় ইফতার করার জন্য। প্রতিদিন দুপুর ১২ টার পর থেকে এ আয়োজনের কাজ শুরু হয়। এখানে প্রতিদিনের ইফতারিতে খেজুর, চিড়া, ফিরনি, ডিম, কলা, ছোলা ও সিঙ্গাড়াসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী দেওয়া হয়। এতে প্রতিদিন ২০০ কেজি ছোলা, ৭০০ কেজি দুধ, ১৫০ কেজি চিনি লাগে। আর এ বিশাল কর্মযজ্ঞের জন্য কাজ করে ২৫০-৩০০ জনের একটি সেচ্ছাসেবক টিম। যাদের প্রতিদিনের পরিশ্রম শেষে রোজাদাররা তৃপ্তিসহকারে ইফতার করতে পারে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে ইফতার করার জন্য। এটিই বাংলাদেশের সর্ববৃহৎ এবং পুরো বিশ্বের ২য় বৃহত্তম ইফতার মাহফিল। প্রতিদিন সাতক্ষীরা, শ্যামনগর, ভোমরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, মোংলা থেকে মানুষ ছুটে আসে এখানে অংশ নিতে। আর এ ইফতার মাহফিলে রোজাদারদের থেকে কোনো প্রকার অর্থ আদায় করা হয়না। বাংলাদেশের অনেক বিত্তশালী ব্যক্তি এবং অসংখ্য প্রবাসীরা এ ইফতার মাহফিলে অর্থ সহায়তা করে থাকে। আর এ বিশাল ইফতার মাহফিল পরিচালিত হয় আহসানিয়া কেন্দ্রীয় মিশনের মাধ্যমে। বহুবছর যাবৎ সফলতার সাথে এত বৃহৎ ইফতার মাহফিল আয়োজন করে আসছে আহসানিয়া কেন্দ্রীয় মিশন। যার ফলে স্থানীয়রা মিশনের এ কর্মযজ্ঞের প্রশংসাও করেন।

Tags:

সম্পর্কিত খবর :