সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার  বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচার সভায় হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রের খবর, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী প্রচার সভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগের এমপি প্রার্থী ডাঃ আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ সহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাবুল শেখ।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :