সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকরণ, পণ্যের মোড়কের লেবেলে অসংগতি, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করা এবং কৃষি বিভাগের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।