নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের অদূরে এক্সপ্রেস ওয়ে (এশিয়ান হাইওয়ে) সড়কে মধ্যরাতে শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর গাড়ীর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং মধ্যরাতে ঘটনারস্থান থেকে তিনি ফেসবুক লাইভে আসেন।এই সময় তার ব্যবহৃত গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং গাড়ীর সামনে রাস্তায় বড় বড় পাথরের টুকরো সড়াতে দেখা যায়।




