সাম্প্রতিক
লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’ টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি

হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়: দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে ২০২৬ সালের দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই জাতীয় কর্মসূচির সূচনা করেন।
দিনব্যাপী বগুড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন এবং এর পরিচালনা পর্ষদ, চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এই উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত টিকাদানের পাশাপাশি বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রগুলোতেও শিশুদের টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে হবে। একজন শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে ব্যাপারে মাঠ পর্যায়ের কর্মীদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ছোঁয়াচে। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীদের জন্য নানাবিধ স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে। তাই জনস্বাস্থ্যের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে জনতার ঢল নামে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং শিশুদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীর বাইরে উত্তরাঞ্চলের একটি গ্রামীণ হাসপাতাল থেকে জাতীয় পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু করা সরকারের বিকেন্দ্রীকরণ নীতি ও স্বাস্থ্যসেবায় প্রান্তিক মানুষের প্রতি গুরুত্বারোপেরই প্রতিফলন। এখন সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনেই মূল চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা।

Tags:

সম্পর্কিত খবর :