কক্সবাজারের টেকনাফ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে গিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক হয়েছেন।
সোমবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন—টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।
পুলিশের দাবি, তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।




