হ্নীলার মা-ছেলে ২ হাজার ইয়াবাসহ ফরিদগঞ্জে আটক

কক্সবাজারের টেকনাফ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে গিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক হয়েছেন। সোমবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন—টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)। পুলিশের দাবি, তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে […]

পদ-পদবি নয়, ত্যাগী মানুষগুলোর খোঁজ নিন

একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রতিটি ত্যাগী নেতা-কর্মীকে পদ-পদবি দেওয়া বাস্তবসম্মতভাবে সম্ভব নয়। পদ সীমিত, কিন্তু দলের জন্য ত্যাগ স্বীকার করা মানুষের সংখ্যা অসংখ্য। তাই পদ না পাওয়া মানেই কোনো কর্মীর ত্যাগ, ভালোবাসা কিংবা দলের প্রতি অবদান কমে গেছে—এমনটি ভাবার কোনো সুযোগ নেই। বরং একটি রাজনৈতিক দলের প্রকৃত সৌন্দর্য ও সাংগঠনিক শক্তি তখনই প্রকাশ পায়, যখন […]

ডিএনএ পরীক্ষায় ধ’র্ষ’ণ প্রমাণিত, আলোচিত সেই মাদ্রাসাশিক্ষকই জন্ম নেওয়া শি’শুটির বাবা

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল। পাবলিক প্রসিকিউটর জানান, ডিএনএ […]

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার পূর্ব […]

বন্ধুকে চাকরির প্রলোভনে ডেকে এনে হত্যা

গাজীপুরের টঙ্গীতে প্রবাসী বন্ধু আকাশ সরদারকে (২১) চাকরি দেওয়ার প্রলোভনে ডেকে এনে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মিঠুকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ […]

‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি বলেন, ‘অক্টোবরে বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।’ সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের […]

‎কচুরিপানার সবুজ সবুজ ফাঁদে বন্দি ঝিনাইদহের নবগঙ্গা নদী

‎ঝিনাইদহের একসময়ের প্রমত্তা নবগঙ্গা নদী এখন আর মুক্ত প্রবাহিত কোনো জলধারা নয়; বরং এটি রূপ নিয়েছে ঘন সবুজ কচুরিপানা, পলি আর প্লাস্টিক বর্জ্যের এক বিশালাকার সমাবেশে। নদীর মাইলের পর মাইল এলাকা জুড়ে কচুরিপানার ঘন জট আচ্ছন্ন করে রাখায় পানির স্বাভাবিক আলো-বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে। এককালের বাণিজ্য ও কৃষির প্রধান পথটি এখন পচা পানির এক […]

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-গ্রেড ২) হয়েছেন। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁরসহ মোট পাঁচজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করা হয়। জনাব মোঃ ইসরাইল হাওলাদার বাংলাদেশ পুলিশের একজন সৎ, দক্ষ, বিচক্ষণ ও পেশাদার কর্মকর্তা […]

গড়েয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

 গড়েয়া বাজারে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিদপ্তরের নির্বাহী পরিচালক শহীদউদ্দৌলা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় দোকানগুলোতে পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও ভোক্তা অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা […]

দীঘিনালায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী

পাহাড়ি এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় তিন সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। সোমবার (২৪ আগস্ট) বিকালে দীঘিনালা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মশালায় […]