চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত […]
ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় আটকে আছে বন্দরটির উন্নয়নকাজ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিচালিত কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর উন্নয়ন প্রকল্পের সামগ্রিক বাস্তব অগ্রগতি এখন পর্যন্ত মাত্র ৩২ শতাংশ। প্রায় ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পটি জুলাই ২০২১ থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও কাজের ধীরগতির কারণে সময় বাড়িয়ে জুন/২০২৭ মধ্যে কাজ শেষ করার আশা ব্যক্ত করেন প্রকল্প […]
কাউখালীতে ৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের কাঠালিয়া ও নাংগুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা […]
গ্যাস-ফ্রি সনদ, নাকি মৃত্যুর সনদ’ আওয়াজে বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও জাহাজভাঙা শ্রমিকদের

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিষক্রিয়ায় ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত এমটি রাসি জাহাজের গ্যাস-ফ্রি সনদ প্রকাশ এবং সংশ্লিষ্টদের দায় তদন্তের দাবিতে চট্টগ্রামে বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও করেছে জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির সদস্যরা। জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির উদ্যোগে আজ সোমবার সকালে বিস্ফোরক পরিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল সহকারে […]
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে আজ সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন […]
ভ্যানচালক হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার দেখানো হলো নাসার চেয়ারম্যান নজরুলকে

২৪-এর জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মামলার তদন্তে জব্বারকে হত্যার উদ্দেশে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং এতে আর্থিক সহায়তার অভিযোগে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আজ সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ […]
গাজীপুর কাশিমপুর এ কাশিমপুর প্রেসক্লাব সভাপতি সন্ত্রাসীদের আঘাতে আহত

সত্য প্রকাশ করাটাও সাংবাদিকদের এখন কাল হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা হচ্ছে লাঞ্ছিত অকাতরে জীবনেও কেড়ে নিচ্ছে সন্ত্রাসীরা এগুলো দেখার যেন কেউ নাই?? গতকাল গাজীপুরের কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি আম মোহাম্মদ আমিনুল ইসলাম এর ওপর সন্ত্রাসীদের হামলা হয়েছে হামলাকারীরা আমিনুল ইসলামকে উপযুক্ত পুরি আঘাত করে রক্তাক্ত করেছে হয়তোবা কোন কারণে তাদের কাছে অপ্রিয় হয়ে […]
জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আজ সোমবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জানিয়েছেন, জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। এএমএম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা কিছুটা বেশি হয়—এ বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয়ভাবে মোতায়েন করা হবে। নির্বাচন আয়োজনের […]
কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিক

ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের আট জেলার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব আশিক সাঈদ কর্তৃক জুলাই মাসের কর্মমূল্যায়নে ‘Best Officer In-Charge of the Month – July’ হিসেবে […]
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তা চেয়েছেন নুসরাতের মা। সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নুসরাতের মা। শিরিন আক্তার বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকে ঘটনাটিকে […]