ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে। জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে রাজশাহী রেঞ্জের আট জেলার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব আশিক সাঈদ কর্তৃক জুলাই মাসের কর্মমূল্যায়নে ‘Best Officer In-Charge of the Month – July’ হিসেবে নির্বাচিত হন ওসি মো. শফিকুল ইসলাম।
এ উপলক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অর্জনে লালপুর থানা পুলিশ পরিবার আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে এই সাফল্যের অংশীদার নাটোর জেলা পুলিশের সব সদস্য এবং লালপুরের সর্বস্তরের জনগণ—যারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন।
লালপুর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের সহযোগিতা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবার মান আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।


