ভূরুঙ্গামারীতে ১০৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রাণিত করতে এ সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনারের আয়োজন করা হয়। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা অঙ্কুর কালচারাল সেন্টারে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির […]
ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ

ঝালকাঠি জেলা সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার। প্রশিক্ষণ কর্মসূচিতে […]
নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ

নাটোরের নলডাঙ্গা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসকে কেন্দ্র করে নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব পোস্টার সাঁটানো হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে নলডাঙ্গা ও নাটোর সদরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল এবং বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর ঘটনা ঘটে […]
লালপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত, ইঞ্জিনচালিত গাড়ির চালক আটক

নাটোরের লালপুরে বেপরোয়া গতিতে চালানো শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার দুড়দড়িয়া ইউনিয়নের বাঘা-লালপুর হাইওয়ে সড়কের বেরিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. শাহজাহান (৩৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর এলাকার মো. সাজদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি হচ্ছিল। […]
নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক

নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ মো.রাজু শেখ (৩৫) ও রিক্তা বেগম (৩০) নামে এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার (২৪ আগস্ট) সকালে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত মো. […]
তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে দীঘিনালায় শতাধিক মাটির ঘর বিধ্বস্ত

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক মাটির ঘর ভেঙে পড়েছে। এতে ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবারের মানুষ। উপজেলার জামতলী, সুধীর মেম্বারপাড়া, মায়াপাড়া, জামতলী বাঙালি পাড়ার নিচু এলাকা ও জামতলী বাজারসংলগ্ন এলাকায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় বেশ কয়েকটি মাটির ঘর […]
ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রভাবের অভিযোগ

বড়াইগ্রামে স্থানীয় প্রার্থীদের বাদ দিয়ে বহিরাগতকে কাজী নিয়োগের অভিযোগ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬ নম্বর গোপালপুর ইউনিয়নে স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশ কাটিয়ে পাবনা জেলার এক বাসিন্দাকে মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির […]
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা এবং সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যাতে নির্ভয়ে কথা বলতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গত ছয় মাসে একটি গুমের ঘটনা […]
স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি

জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচন ভালোভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। তবে আইন ও বিধিবিধান মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি […]
কারো উসকানিতে নয়, সরকারের কর্মকাণ্ড দেখে বিচারের আহ্বান চিফ হুইপের

ভঙ্গুর অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে দায়িত্ব নিয়েছে সরকার। কারো উসকানিতে নয়, দেশ ও জনগণের উন্নয়নে সরকারের কর্মকাণ্ড দেখে বিচার করার আহ্বান জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সোমবার (২৪ আগস্ট) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। চিফ হুইপ বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ […]