‘ষষ্ঠবার গ্রেফতারে প্রায় দুই মাস কারাবাস’, জবি ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীর স্মৃতিচারণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমী ২০২১ সালের ২৩ আগস্ট নিজের ষষ্ঠবার গ্রেফতার ও পরবর্তী প্রায় দুই মাসের কারাবাসের স্মৃতিচারণ করেছেন। এ সময়ের ঘটনাকে তিনি জীবনের ‘দুঃসহ অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে গ্রেফতারের পর রিমান্ডে অমানবিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি। শনিবার (২৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে […]
ভারতীয় হাইকমিশনার দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব ফেলবে না

বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই হচ্ছে দীর্ঘমেয়াদি সমাধান। উন্নয়নের জন্য ভারত যেমন বাংলাদেশের ওপর নির্ভর করছে, তেমনি বাংলাদেশও ভারতের প্রতি নির্ভর করছে। এই পারস্পরিক নির্ভরতার সম্পর্কটাই একটি পরিবারের মতো। […]
আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে

ফেনীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ সোমবার (২৪ আগস্ট) রায় দিচ্ছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন […]
কচুয়ায় ওয়ারিশের জায়গা দখল করে বিল্ডিং, ঘর ভেঙে পড়লেও মেরামত করতে পারছেন না নুরুন্নবী, রাত কাটছে মসজিদে

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বায়েক সরকার বাড়িতে ওয়ারিশসূত্রে পাওয়া জায়গা জোরপূর্বক দখল করে ঘর ও বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। জায়গা ফিরে পেতে আদালতে মামলা চলমান থাকলেও প্রভাব খাটিয়ে দখল-বেদখল চলছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে প্রবাসী তাফাজ্জল হোসেন সরকার। ভুক্তভোগীরা হলেন তারই ফুফু […]
ডুমুরিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়ম: সরকারি কোষাগারে ফেরত গেল ১ কোটি ৩৬ লাখ টাকা
অদ্য ২৪/০৮/২০২৬ রোজ সোমবার সকাল ১০ ঘটিকা খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে গৃহীত দুটি খাল খনন প্রকল্পে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার জেরে কাজ শেষ না করেই ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।.. খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়াসহ বিস্তীর্ণ এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাস্তবায়নাধীন দুটি খাল পুনঃখনন প্রকল্পে চরম অনিয়ম ও অপরিকল্পিত কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে। সাহস ডোলডাঙ্গা খাল থেকে ভদ্রা নদী অভিমুখে এবং কৃষ্ণনগর নিমতলা থেকে বিলডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা পর্যন্ত খাল পুনঃখননের জন্য বিশাল অংকের বাজেট বরাদ্দ করা হলেও প্রকল্পের বাস্তবায়ন ছিল অত্যন্ত দায়সারা। প্রকল্প দুটির প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে কাজের গুণগত মান বজায় না রাখা এবং খননকাজে ব্যাপক গাফিলতির কারণে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মান ও কৌশলে গভীর অসন্তোষ প্রকাশ করার পর টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের। মূলত ৫ থেকে ৭ ফুট গভীরতা সম্পন্ন খাল খননের নামে ভেক্যু মেশিন দিয়ে তড়িঘড়ি করে মাটি তুলে খালের পাড়েই স্তূপ করে রাখা হয়, যা পরবর্তীতে বৃষ্টির পানিতে ধুয়ে পুনরায় খালে বিলীন হয়ে যায়। প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থের এমন অপচয় ও অস্বচ্ছতা শেষ পর্যন্ত প্রশাসনিক চাপে অর্থ ফেরতের মাধ্যমে নথিবদ্ধ হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, খাতা-কলমে প্রকল্পের কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে খালগুলোর গভীরতা বা প্রশস্ততায় কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। বিশেষ করে ভদ্রা নদীর স্লুইজ গেটের সামনে নামমাত্র একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, যার অস্তিত্বও এখন হুমকির মুখে। প্রকল্প এলাকায় রোপণ করা চারাগাছগুলো বর্তমানে পানির নিচে তলিয়ে আছে, যা প্রকল্পের অপরিকল্পিত নকশারই বহিঃপ্রকাশ। স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, খাল খননের নামে যে মাটি তোলা হয়েছিল, তার অধিকাংশই এখন বিলীন হয়ে যাওয়ায় জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি। বিলডাকাতিয়ার মতো এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় ধরে এই জলাবদ্ধতার কবলে পড়ে ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, অথচ সরকারি প্রকল্পের নামে কেবল অর্থ লোপাটের মহোৎসব চালানো হয়েছে। খননকাজে ব্যবহৃত মাটির অধিকাংশের অস্তিত্ব না থাকায় প্রকল্পের সুফল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে হাজারো সাধারণ মানুষ, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন জানান, প্রকল্পের অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে, তবে এর বাইরে বিস্তারিত তথ্যে তিনি অপারগতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ব্যস্ততার অজুহাতে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে খুলনা জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ আব্দুল করিম জানান, সরেজমিনে কাজের মান ও পরিমাণ যাচাই করার পর জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় অবশিষ্ট অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এমন দায়সারা বক্তব্য ও সমন্বহীনতা প্রমাণ করে যে, প্রকল্পের প্রাক্কলন ও বাস্তবায়নের মধ্যে কোনো ধরনের স্বচ্ছতা ছিল না, যা প্রশাসনের অভ্যন্তরীণ নজরদারির ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে। খাল খনন প্রকল্পের এই ব্যর্থতা কেবল সরকারি অর্থের অপচয় নয়, বরং এটি ডুমুরিয়ার কৃষি ও জনজীবনকে আরও দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিয়েছে। স্থানীয় প্রশাসন ও বাস্তবায়নকারী দপ্তরের এই অদূরদর্শিতার কারণে জলাবদ্ধতা নিরসনের মূল লক্ষ্যই ব্যাহত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়বে আসন্ন বর্ষা মৌসুমেও। প্রকল্পের অর্থ ফেরত দেওয়া হলেও স্থানীয় মানুষের ভোগান্তির কোনো সুরাহা হয়নি, বরং সরকারি তহবিলের অপচয় রোধে প্রয়োজনীয় জবাবদিহিতার অভাব জনমনে এক গভীর আস্থার সংকটের সৃষ্টি করেছে। ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে ডুমুরিয়ার মতো দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জনদুর্ভোগ কেবল দীর্ঘায়িতই হবে, যা প্রশাসনিক ব্যর্থতার একটি করুণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, চারজন আটক

ঠাকুরগাঁও সদর এলাকার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ মো. বাদশা (৪৮), পিতা—মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা—মো. সুমন; […]
কেরানীগঞ্জে মাদক স্পট ও সহিংসতার অভিযোগ, RAB-এর নিরপেক্ষ তদন্তের দাবি

ঢাকার কেরানীগঞ্জ থানাধীন চুনকুঠিয়া কলম ফ্যাক্টরি ও নুমানিয়া মাদ্রাসা গলি সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা, কথিত মাদক স্পট নিয়ন্ত্রণ, প্রকাশ্য সহিংসতার হুমকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে গোপন গোয়েন্দা অনুসন্ধান, নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ অভিযান পরিচালনার দাবি জানিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা […]
আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে

ফেনীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ সোমবার (২৪ আগস্ট) রায় দিচ্ছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন […]
নারী-শিশু নির্যাতন থামছেই না, প্রতি মাসে গড়ে ১৭৭৮ মামলা

চলতি বছরের গত সাত মাসে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১২ হাজার ৪৪৬টি মামলা হয়েছে। জানুয়ারি থেকে জুলাই প্রতি মাসে গড়ে মামলা হয়েছে এক হাজার ৭৭৮টি। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ২৮১টি। এর […]
ঢাকার ফুটপাতে একটা দোকান থাকলে মিজানেরটাও থাকতে হবে- এইটাই আমার চাওয়া

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ফুটপাতের খাবার দোকানের মালিক ‘ভাইরাল মিজান’। রবিবার (২৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের আগে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত পেয়েছেন। কারামুক্ত হয়ে হুঁশিয়ারি দিয়ে ভাইরাল মিজান […]