সাম্প্রতিক
তরুণ সমাজ থেকে বিতাড়িত হয়ে সমকামীদের কাছে টানার বার্তা আরএসএস প্রধানের! চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১২ এপ্রিল থেকে বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বই মেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। আগামী ১২ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‎শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।

‎একই দিনে সকাল ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনসমূহের সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বইমেলার আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের ন্যায় এবারও আমরা শহিদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি ৪ দিনব্যাপী চলমান থাকবে। বইমেলাটি ১২ এপ্রিল বিকাল ৩টায় উদ্বোধন করবেন জুলাই শহিদ আবু সাঈদের পিতা।

তিনি আরও বলেন, দেশের বর্তমান জ্বালানি তেল সংকটের জন্য বইমেলা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

 

Tags:

সম্পর্কিত খবর :