সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

,

৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী শ্রেণি হয়রানির উদ্দেশ্যে অনেক মামলা করে হাজার হাজার আসামি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ৷

সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

মন্ত্রী বলেন, “প্রত্যাহার করা মামলার মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে ৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে৷ অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই৷

“রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যােগ নিয়েছি৷ এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই বাছাই করে কি করা যায় দেখব৷”

তিনি বলেন, “পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত হাজার হাজার আসামী করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে৷ এমন কিছু মামলা আছে৷ কিছু সুবিধাবাদী শ্রেনী৷ এরকম কিছু আমাদের নজরে এসেছে৷ এগুলো যাচাই বাছাই করে আমরা শনাক্ত করব৷ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ মামলাবাজির মধ্যে দিয়ে কাউকে হয়রানি সেটা বন্ধ করতে হবে৷”

 

Tags:

সম্পর্কিত খবর :