সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

অল্প বয়সেই বিশ্বমঞ্চে মতলবের সানিয়া

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খর্গপুর গ্রামের মেয়ে এবং কেএফটি কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী সানিয়া সাঈদ আন্তর্জাতিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ John Locke Essay Competition 2026-এ অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বের সেরা ১০ জন ফাইনালিস্টের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ২২৭ জন প্রতিযোগীর মধ্য থেকে কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে সানিয়া এই অনন্য কৃতিত্ব অর্জন করেন। প্রতিযোগিতায় জমা পড়া প্রবন্ধগুলো বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক এবং খ্যাতনামা একাডেমিকদের মাধ্যমে মূল্যায়িত হয়। আন্তর্জাতিক পর্যায়ে এত বড় প্রতিযোগিতায় বাংলাদেশের একজন শিক্ষার্থীর এমন সাফল্য দেশের জন্যও একটি গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আগামী ২ অক্টোবর ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য Prize Giving Ceremony-তে অংশগ্রহণের জন্য সানিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেরা প্রতিযোগীদের উপস্থিতিতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে।
সানিয়া সাঈদের এই অর্জন হঠাৎ করে আসেনি। এর আগেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ইংরেজি উপস্থিত রচনা প্রতিযোগিতায় সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজের অসামান্য মেধা, সৃজনশীলতা ও লেখনীর দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সাফল্য প্রমাণ করে যে, তিনি ভবিষ্যতে আরও বড় অর্জনের সম্ভাবনাময় একজন শিক্ষার্থী।
সানিয়ার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়
নের খর্গপুর গ্রামে। তাঁর বাবা আবু সাঈদ এবং মা জুলেখা বেগম। পরিবারের উৎসাহ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের নিরলস পরিশ্রমের ফলেই তিনি এ সাফল্য অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল সানিয়ার এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁদের মতে, আন্তর্জাতিক মানের এমন প্রতিযোগিতায় বিশ্বের সেরা ১০ ফাইনালিস্টের একজন হিসেবে নির্বাচিত হওয়া শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়; এটি কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব দক্ষিণ, চাঁদপুর জেলা এবং বাংলাদেশের জন্যও এক অনন্য সম্মানের বিষয়।
সানিয়ার এ সাফল্যে মতলবসহ পুরো চাঁদপুরবাসী গর্বিত। সকলের প্রত্যাশা, তিনি চূড়ান্ত পর্বেও সর্বোচ্চ সম্মান অর্জন করে দেশ, জেলা ও তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরও বড় গৌরব বয়ে আনবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

Tags:

সম্পর্কিত খবর :