সাম্প্রতিক
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা

যশোর সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ঝিকরগাছা ও শার্শা উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এমপি সাবেরা নাজমুন-এর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেছেন বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ।
আজ (১৯ জুলাই) নেতৃবৃন্দ অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক খোঁজখবর নিতে তার বাসভবনে যান। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার দ্রুত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এই পরিদর্শনের নেতৃত্ব দেন। এমপি সাবেরা নাজমুনকে এলাকার ‘উন্নয়নের কারিগর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রিয় নেত্রী এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মহান আল্লাহর দরবারে ওনার দ্রুত সুস্থতা কামনা করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারেন।”
এমপি সাবেরা নাজমুনকে দেখতে যাওয়ার সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেস্টা খায়রুজ্জামান মধু বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি আবদার হাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ এবং বেনাপোল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে পৌর বিএনপির নেতৃবৃন্দ অসুস্থ নেত্রীর পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। সংসদ সদস্য সাবেরা নাজমুনও তার খোঁজখবর নিতে আসায় দলীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags:

সম্পর্কিত খবর :