সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

আওয়ামী লীগের আমলের উত্তরই দিচ্ছেন সড়ক মন্ত্রী : মনিরুল হক

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের জবাবে চরম অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মন্ত্রীর বক্তব্যকে ‘হতাশাজনক’ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সময় যে উত্তর দিতো, মন্ত্রীসাব সেই উত্তরই দিয়েছেন। এই রবীন্দ্র সংগীত আমরা বহু শুনেছি।

রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় ক্ষোভ জানান এই সংসদ সদস্য।

সাড়ে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পে আন্ডারপাস ও ওভারপাস না থাকা নিয়ে প্রশ্ন তুলে মনিরুল হক চৌধুরী বলেন, ২০১৪ সালের কুত্তা মার্কা নির্বাচনের সময় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছিল। এরপর বহু লোক মারা গেলেও কেউ ক্ষতিপূরণ পায়নি। মন্ত্রী বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেসওয়ে হবে—এসব সচিবদের শেখানো বুলি। যারা টাকা লুণ্ঠন করেছে, তারাই তাকে এগুলো শিখিয়ে দিয়েছে।

জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন এবং সেখানে পদুয়ার বাজারে আন্ডারপাসসহ নতুন পরিকল্পনা রয়েছে। তবে মন্ত্রীর জবাবে সন্তুষ্ট হতে পারেননি মনিরুল হক। স্পিকার যখন মন্ত্রীকে জিজ্ঞেস করেন—পদক্ষেপে সমাধান হবে কি না, মন্ত্রী স্বীকার করেন যে, সমাধান ‘আংশিক’ হবে।

Tags:

সম্পর্কিত খবর :