সাম্প্রতিক
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প

ইরানে চলমান উত্তেজনার মধ্যেই এক নাটকীয় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ইরানের ৪৭ বছরের শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘তবে যেহেতু এখন আমরা পুরোনো শাসনব্যবস্থার আমূল পরিবর্তন দেখছি—যেখানে ভিন্ন, অধিক বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী চিন্তার মানুষের জয়জয়কার হবে—তাই হয়তো চমৎকার কিছু একটা ঘটতে পারে; কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি আর মৃত্যুর শেষ পর্যন্ত অবসান হবে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক!’

এমন এক সময় ট্রাম্প এই বার্তা দিলেন, যখন হরমুজ প্রণালি খুলে দিতে তাঁর দেওয়া আলটিমেটাম শেষ হতে চলেছে। পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ চলাচলে অবরোধ তুলে নিতে ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ইরানের অবকাঠামোর ওপর হামলা চালানো হবে।

এর আগেও ট্রাম্প কয়েকবার একই ধরনের সময়সীমা দিলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছিলেন।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুমকি বাস্তবায়ন হলে ইরানের বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো মার্কিন হামলার দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত।

Tags:

সম্পর্কিত খবর :