বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিয়ালসন রোড সংলগ্ন একটি মাদ্রাসায় (১১) বছর বয়সী এক শিশুকে একই মাদ্রাসার (১৬) বছর বয়সী কিশোর কর্তৃক বলৎকারের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ওই কিশোরের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি এজাহার দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের শিয়ালশন রাস্তায় অবস্থিত দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসায়। জানা যায়, ওই মাদ্রাসার ১১ বছরের ওই কিশোর আবাসিক বোডিংয়ে মক্তব শ্রেণীতে দীর্ঘদিন ধরে পড়াশুনা করে আসছিলেন। গত মঙ্গলবার বেলা ১০ টার দিকে সবার অগোচরে জোরপূর্বক বলৎকার করে একই মাদ্রাসার (১৬) বছরের শিক্ষার্থী। এতে ভয় পেয়ে ভুক্তভোগী শিশুটি মাদ্রাসা থেকে মার কাছে চলে যায়। এর আগেও সহপাঠীদের কাছ থেকে একই ধরনের নির্যাতনের শিকার হলে তিনি ওই মাদ্রাসার শিক্ষক ইউসুফ সরদারকে জানালে তারা ঘটনাটি সম্পর্কে নীরব থাকায় অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। এমন কি উল্টো তার সাথে অসোভন আচরণ করেন ওই মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা একটি এজাহার দাখিল করেছেন। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।




