আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২: গ্রেপ্তার ১০

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে চাপাতি নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী হাউজিং এলাকার বাড়িটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এর আগে বাড়িটি দখলের চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ হওয়াদের নাম-পরিচয় জানা জায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় বলা হয়, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হাবিবুল্লাহ ওরফে রাসেলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top