ইভটিজিং,কিশোর গ্যাং, মাদক, নারী নির্যাতন মুক্ত,পরিচ্ছন্ন সখিপুর গড়তে সকলের সহযোগিতা চাইলেন টাঙ্গাইলের ডিসি

 ইভটিজিং,কিশোর গ্যাং, মাদক, নারী নির্যাতন মুক্ত,পরিচ্ছন্ন সখিপুর গড়তে সকলের সহযোগিতা  চাইলেন টাঙ্গাইলের ডিসি আবু সাঈদ। সোমবার (১৬ নভেম্বর)সখিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও উপজেলা হলরুমে সখিপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে   টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ এর মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য তিনি  বক্তব্য এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া, ওসি মো: মুরাদ হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার,সহ-সভাপতি মো: নাসির উদ্দিন,সাংবাদিক এনামুল হক, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মুক্তি প্রমুখ। ডিসি আবু সাঈদ সকলের মাঝে সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি উপজেলা মাঠে কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন ও নজরুল নববর্ষ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়দের মধ্যে  পুরস্কার বিতরণ। 
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top