সাম্প্রতিক
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

ঈদগাঁওতে সাহেরির শেষ সময় বসতঘরে ডাকাতি: টাকা ও স্বর্ণ লুট

কক্সবাজারের ঈদগাঁওতে ভোর রাতে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের লাল শরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবার জানায়,  ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের চেহেরি শেষ করে নামাজের অপেক্ষা করছিলেন। আজানের ঠিক আগ মুহুর্তে সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে নগদ ৬ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল লুট করে নিয়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা ডাকাতির খবর থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়টি তদন্তাধীন, শিঘ্রই আইনগত ব্যবস্থার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags:

সম্পর্কিত খবর :