সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৯ হাজার টাকা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনসাধারণের যাত্রা নিরাপদ রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

রোববার (৩১ মে) রাজবাড়ী জেলার মান্যবর প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন-এর নির্দেশনায় রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ  আশরাফুল ইসলাম।

অভিযানকালে বিভিন্ন বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও অভিযোগ গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া জামান বাস কাউন্টারেও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন প্রতিষ্ঠান যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :