সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

ঈশ্বরগঞ্জে অভিযান: ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে পোনা ও ডিমওয়ালা মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী জব্দকৃত জাল ধ্বংস করা হবে এবং অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় অসাধু চক্রের মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিষয়টি উঠে আসে। এতে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সেই প্রতিবেদন প্রকাশের পরপরই উপজেলা মৎস্য বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দের এই পদক্ষেপ গ্রহণ করে।

Tags:

সম্পর্কিত খবর :