সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

এক বছরে ১৬৩৯ জনকে ফাঁসি দিয়েছে ইরান

গত বছর অর্থাৎ ২০২৫ সালে অন্তত ১ হাজার ৬৩৯ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ। দুটি বেসরকারি সংস্থার (এনজিও) বরাতে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নরওয়ে-ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ এবং প্যারিস-ভিত্তিক ‘টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি’ যৌথভাবে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এনজিওগুলো সতর্ক করে বলেছে, জানুয়ারির বিক্ষোভ এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর দেশটি আরও বেশি হারে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার তুলনায় ২০২৫ সালে এই সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। নিহতদের মধ্যে ৪৮ জন নারীও রয়েছেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র যদি বর্তমান সংকট থেকে টিকে যায়, তাহলে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড আরও ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে।

 

Tags:

সম্পর্কিত খবর :