সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

এনডিসি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের একটি প্রতিনিধিদল। রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার সময় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের মোট ২৫ সদস্যের এনডিসি প্রতিনিধি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করে। ব্রিফিং শেষে তারা বেনাপোল আইসিপি ও স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।

বিজিবি সূত্র জানায়, এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tags:

সম্পর্কিত খবর :