কচুুুয়া চাঁদপুর প্রয়িনিধি: মো: আনোয়ার হোসেন’ (রাজ)
সাধারণ সম্পাদক পদপ্রার্থী – তারেক হোসেন’
প্রিয় ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের ছাত্রসমাজ এবং আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা,
আসসালামু আলাইকুম।
আমি ‘তারেক হোসেন’। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি।
ছাত্রদল আমার আবেগ, আমার ভালোবাসা এবং আমার রাজনৈতিক আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ ছাত্রদল গড়ে তোলার স্বপ্ন দেখি।
সেই লক্ষ্য থেকেই আমি ‘১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী’ হতে চাই। এই পদ আমার কাছে শুধু পরিচয় নয়, এটি সংগঠনের জন্য আরও বেশি কাজ করার, নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের সুযোগ।
আমি বিশ্বাস করি, পদ-পদবি ক্ষণস্থায়ী হলেও মানুষের ভালোবাসা ও সংগঠনের প্রতি নিষ্ঠা দীর্ঘদিন মনে থাকে।
আপনাদের মূল্যবান দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করছি। ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংগঠনের স্বার্থে কাজ করব।




