সাম্প্রতিক
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির স্কুলশিক্ষক ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট ওসি মনোনীত

দেশে চলমান মাদক নির্মূল অভিযানে অসামান্য অবদান এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের সর্বশ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিশেষ সম্মাননা স্মারকে ভুষিত হলেন পর্যটন নগরী কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
দেশের অতি জনগুরুত্বপূর্ণ থানা সদর মডেল থানা জুলাই মাসে রেঞ্জের মধ্যে সর্বোচ্চ ৯২,০০০ পিস ইয়াবা উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (২৭ জুলাই,) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (চট্টগ্রাম বিভাগ) জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইনটেলিজেন্স), কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপারগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী পরম করুণাময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “এই অর্জনের পেছনে রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার স্যার, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গণ, আমার কক্সবাজার সদর মডেল থানার সহকর্মীবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি—যাদের সার্বিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি।”
ভবিষ্যৎ পথচলা ও অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “আইনের উর্ধ্বে কেউ নয়। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনাই আমার প্রধান ব্রত। সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।”
শেখ মোহাম্মদ আলীর এই অর্জনে কক্সবাজার সদর মডেল থানা পুলিশসহ স্থানীয় সর্বস্তরের জনগণ ও সামাজিক সংগঠনগুলো তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য ইতোপুর্বে তিনি জেলা ডিবিতে থাকাকালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ইয়াবার চালান জব্দ ও কারবারি গ্রেফতার করে আলোচনায় উঠে আসেন পুলিশ ডিপার্টমেন্টের গর্বিত সদস্য সাহসী ও নির্লোভ পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। এর আগে তিনি কক্সবাজার ডিবি,পেকুয়া,উখিয়া ও চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :