চাঁদপুরের কচুয়া উপজেলার সবিদপুর মোড়ে আজ সোমবার ১২ টায় সিএনজি অটোরিক্সা চালকরা প্রধান সড়কে বেরিগেট দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চালকরা সবিদপুর মোড়ে অবস্থান নিয়ে সড়কে বেরিগেট দেন।
আন্দোলনরত চালকরা অভিযোগ করে বলেন, “আমরা কচুয়া থানায় ডিউটি করি। আমরা কেন আবার শাহরাস্তি থানায় ডিউটি করবো? ডিউটি না করলে আমাদের বিরুদ্ধে একেকটি সিএনজির ১৫ থেকে ২০ হাজার টাকার মামলা দায়ের করা হয়।”
তারা আরও বলেন, “আমরা কচুয়া থানায় ডিউটি করবো, শাহরাস্তিতে ডিউটি করবো না। এই কারণেই আমরা রাস্তায় বেরিগেট ও আন্দোলন করেছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
খবর পেয়ে ‘কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম* এর নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশ চালকদের সাথে কথা বলে আশ্বাস দেন, “আমরা এ বিষয়ে অতি দ্রুত শাহরাস্তি থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলছি। আপনারা সড়ক ছেড়ে দিন।”
পুলিশের আশ্বাসের পর চালকরা তাৎক্ষণিক আন্দোলন প্রত্যাহার করে সড়ক থেকে বেরিগেট সরিয়ে নেন। এরপর প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কচুয়া থানা পুলিশ জানায়, বিষয়টি শাহরাস্তি থানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।



