কচুয়া থানা পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার’

কচুয়া থানা পুলিশ পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ ০৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে ২৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিবরণ: ১. পলাশপুরে ১০ পিস ইয়াবাসহ ১ জন আটক’
রাত ২০.০০ ঘটিকার সময় পৌরসভার ৩নং ওয়ার্ড পলাশপুর এলাকায় কচুয়া-গুলবাহার রোডে আলমগীর বেডিং স্টোরের সামনে এসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম (১৯) কে আটক করা হয়।
পিতা:  মোঃ কবির হোসেন, মাতা: বিউটি আক্তার, ঠিকানা: গ্রাম- করইশ, ৯নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা।
তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ১ গ্রাম, আনুমানিক মূল্য ৩,০ টাকা। এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নং-৪৯, তারিখ- ২৩/০৮/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।

২. কড়ইয়ায় ৭ পিস ইয়াবাসহ ১ জন আটক’
রাত ২১.০৫ ঘটিকার সময় ৪নং ওয়ার্ড কড়ইয়া এলাকায় খাজা জামে মসজিদের সামনে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে  নুরে আলম (৩২) কে আটক করা হয়।
পিতা: মোঃ হানিফ,  মাতা:  সুফিয়া বেগম, ঠিকানা: গ্রাম- কুটিয়া লক্ষীপুর, ৬নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা।
তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ০.৭ গ্রাম, আনুমানিক মূল্য ২,১০০ টাকা। এ ঘটনায় এফআইআর নং-৫০, তারিখ- ২৩/০৮/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়।

৩. পলাশপুরে ১০ পিস ইয়াবাসহ ১ জন আটক’
সন্ধ্যা ১৯.২০ ঘটিকার সময় ৩নং ওয়ার্ড পলাশপুরে জাকির ওরফে বাটা জাকিরের বালুর মাঠে এসআই (নিরস্ত্র) সোহেল খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ‘রিপন (৪৯)’ কে আটক করা হয়।
পিতা: মৃত কেনু মিয়া, মাতা:  তানু বিবি, ঠিকানা: গ্রাম- করইশ, থানা- কচুয়া।
তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ১ গ্রাম, আনুমানিক মূল্য ৩,০ টাকা। এ ঘটনায় এফআইআর নং-৫১, তারিখ- ২৩/০৮/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়।

৪. বুধুন্ডায় ৮ পিস ইয়াবাসহ ২ জন আটক’
বিকাল ১৭.৩০ ঘটিকার সময় ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা এলাকায় মুন্সী বাড়ীর গেইটের পাশে তেতুল তলায় এসআই (নিরস্ত্র) ফ.ম. শাহজাহানের নেতৃত্বে অভিযান চালিয়ে  ১. সাহিন মিয়া (১৯)’ ও ‘২. রাসেল (২৪) কে আটক করা হয়।
সাহিনের ঠিকানা: গ্রাম- বুধুন্ডা, পিতা:  বাবুল মিয়া
রাসেলের ঠিকানা: গ্রাম- চাঁনপাড়া, ‘পিতা:’ ওলু মিয়া
তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ০.৮ গ্রাম, আনুমানিক মূল্য ২,৪০০ টাকা। এ ঘটনায় এফআইআর নং-৫২, তারিখ- ২৩/০৮/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়।

‘৫. কড়ইয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ ১ জন আটক’
রাত ২০.১৫ ঘটিকার সময় ৪নং ওয়ার্ড কড়ইয়া গ্রামের মন্দার বাড়ীর পশ্চিম পাশে ব্রিজের উপর এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ‘শাকিল (২২)’ কে আটক করা হয়।
পিতা: মোঃ খলিল, ‘মাতা: মনোয়ারা বেগম, ঠিকানা: গ্রাম- বাচাইয়া, ৭নং ওয়ার্ড, ৪নং পালাখাল ইউপি।
তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮,০০০ টাকা। এ ঘটনায় এফআইআর নং-৫৩, তারিখ- ২৩/০৮/২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়।

আটককৃত ৬ জন আসামীকে আজ ২৪/০৮/২০২৬ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন