সাম্প্রতিক
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

কটিয়াদীতে আছরের নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আছরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে তারা মিয়া (৬৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন ধর্মপরায়ণ ও নিয়মিত মুসল্লী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববারও তিনি দরগাহ কলামহলা জামে মসজিদে জামাতের সঙ্গে আছরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মসজিদের ভেতর লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লীরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
৷৷ ৷
দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ বলেন, “তারা মিয়া অত্যন্ত সজ্জন ও ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তিনি মসজিদের নিয়মিত মুসল্লী ছিলেন। আছরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তারা মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মুসল্লীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

Tags:

সম্পর্কিত খবর :