কমলগঞ্জে আল-ইখলাসের ব্যতিক্রমী উদ্যোগ, ২০০- এর অধিক শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

কমলগঞ্জে আল-ইখলাস যুব সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আল-ইখলাস যুব সংগঠন, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিদ্যালয়ের ২০০-এর অধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা, রক্তদানে উৎসাহিত করা এবং মানবিক কাজে এগিয়ে আসার বিষয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন মিয়া, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফি, সাধারণ সম্পাদক রুমেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আলামিন হাসান মাহি, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া, দপ্তর সম্পাদক মো. রাহেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সদস্য আকাশ আহমেদ ও জাবেদ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও সামাজিক ব্যক্তিত্ব আব্দুস সালাম, হাসান রাসেল বখত, জান্নাতুল জেনি, রাজ, মুস্তাকিন, তোফায়েল আহমেদ মোতাহেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
মানবতার সেবায় আল-ইখলাস যুব সংগঠন—সচেতনতা হোক, রক্তদানে এগিয়ে আসুক সবাই।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top