কাঁঠালিয়াকে মাদকমুক্ত করতে ওসির ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ঝালকাঠির কাঁঠালিয়াকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ, ওসি মো. আবু নাছের রায়হান।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদক নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি মো. আবু নাছের রায়হান বলেন, উপজেলার তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এ সময় তিনি মাদক নির্মূলে উপজেলার সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

এদিকে, থানা সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সচেতন মহলের প্রত্যাশা, পুলিশের এই উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় কাঁঠালিয়ায় মাদকের বিস্তার রোধ এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

আসসালামু আলাইকুম স্যার।
শুভেচ্ছা ও আন্তরিক সালাম গ্রহণ করবেন।
আমি মোঃ নজরুল ইসলাম (সাগর), Staff Reporter, News Morning Post। একটি সংবাদ প্রতিবেদন আপনার সদয় বিবেচনা ও প্রকাশের জন্য পাঠালাম।

আশা করছি, রিপোর্টটি আপনার মূল্যায়নে গ্রহণযোগ্য হবে। কোনো সংশোধন বা পরামর্শ থাকলে জানালে কৃতজ্ঞ থাকব।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top