সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

কাঁঠালিয়ায় প্রভাষকের বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগ: উত্তাল এলাকাবাসীর বিশাল মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়ায় সরকারি খাল দখল এবং জনস্বার্থে পরিচালিত উন্নয়ন কাজে বাধা প্রদানের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। অভিযোগের তীর স্থানীয় তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে। এই দখলদারিত্বের ফলে একদিকে যেমন এলাকার কৃষিব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে, অন্যদিকে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে খালটি দখলমুক্ত করার দাবিতে সোমবার সকালে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
​সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পাড়ের খাল এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী কয়েকশ গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় এলাকাবাসীর স্লোগান ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
মানববন্ধনে উপস্থিত বক্তা ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে স্থানীয় একটি সরকারি খাল দখলে রেখেছেন। শুধু খাল দখলই নয়, ওই এলাকায় জনস্বার্থে সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক ও বেড়িবাঁধ নির্মাণ কাজেও তিনি নানাভাবে বাধা প্রদান করছেন বলে লিখিত ও মৌখিক অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “এই খালটি অত্র এলাকার পানি নিষ্কাশনের একমাত্র প্রধান মাধ্যম। এটি দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং শুকনো মৌসুমে সেচ কাজ সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। এতে করে শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে এবং সাধারণ কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।” এছাড়াও খাল দখলের ফলে সাধারণ মানুষের চলাচলের পথও সংকুচিত হয়ে পড়েছে বলে জানান ভুক্তভোগীরা।
দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না মেলায় তারা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “একজন শিক্ষক হয়ে সরকারি সম্পদ দখল এবং উন্নয়ন কাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক ও অনভিপ্রেত।” তারা অবিলম্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত সময়ের মধ্যে খালটি দখলমুক্ত এবং উন্নয়ন কাজ শুরু করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।
উল্লেখ্য যে, এই দখল ও উন্নয়ন কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ রোড এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

Tags:

সম্পর্কিত খবর :