কাউখালীতে টহলরত নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা : ০৬ পুলিশ আহত

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় নদীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ০৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কনস্টেবল মোঃ জাকির হোসেনকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করা ছাড়াও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার  (১৯ আগস্ট) বিকালে বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন এলাকায় বাকবিতণ্ডার একপর্যায়ে বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে এ হামলা চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় কাউখালী থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ শান্ত (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে  কাউখালী থানা পরিদর্শক (তদন্ত) মো.এবাদ আলী জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) মামলার প্রধান আসামি মো.শান্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন