সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ অভিযান- ‎৫০ হাজার টাকা অর্থদন্ড

,

‎পবিত্র রমজানে নিত্য  প্রয়োজনীয় দ্রব্যেরমূল্য  নিযন্ত্রণ রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেন।

‎আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরান  বাজারে হোটেল, মুদিদোকান, বেকারি দোকান এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়। এসময় মেঘাই বাজারে সান্ত্বনা হোটেলের মালিককে  নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারায় তিরিশ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেল মালিক জাহাঙ্গীরকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড করেন । এসময় হোটেল দুটির পোড়া তৈল,বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করার পর তা ধ্বংস করা হয়।

‎অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।

‎এ সময় উপস্থিত ছিলেন  স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রিন্টু, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা  ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ ।

‎উপজেলা  সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :