সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

কালিয়াকৈরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়ীয়া এলাকায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সম্প্রতি আয়োজিত এ সভার আয়োজন করেন কালিয়াকৈর থানার বিট অফিসার এস আই জাহাঙ্গীর আলম। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, ইভটিজিং ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিট অফিসার এস আই জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং জনগণের বন্ধু। সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য। তিনি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিতদের উদ্দেশ্যে “আসুন, সচেতন হই—মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে না বলি” এই প্রতিপাদ্য তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
আটাবহ ইউনিয়ন  বি এন পির সিনিয়র সহ সভাপতি  হাজী আতাহার হোসেন এর সভাপতিত্বে  এ সময় আরো উপস্থিত ছিলেন এস আই ইউসব আলী , আটাবহ ইউনিয়ন  সাংগঠনিক সম্পাদক সেলিম খান , মোঃ জসিম উদ্দিন ,ক্য|পটেইন আলমামুন, মোঃ ইউনুস আলী, এস এম শহিদ,  মেম্বার মোঃ নজরুল ইস লাম  সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।

Tags:

সম্পর্কিত খবর :