কিশোর গ্যাং বিরোধী অভিযানে কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেব

কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মোবাইল অ্যাপস আমার কুমিল্লা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, চলমান কিশোরগ্যাং বিরোধী অভিযানে কোনো ধরনের কেউ চাপ নেই। আজ পর্যন্ত আমাকে কেউই ফোন দেয়নি। সবাই সাধুবাদ জানিয়েছেন। কেউ চাপ দিলে আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেব।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি বা পুলিশের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে আটকের পর টাকা নেওয়ার অভিযোগ তোলেন এক সাংবাদিক। জবাবে পুলিশ সুপার বলেন, যদি কেউ নিয়ে থাকে, কোনো প্রমাণ একটা দিতে পারেন, ওই পুলিশ অফিসারকে তাৎক্ষণিক সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এক ফোঁটাও ছাড় নাই।

যেসব শিক্ষার্থী বা কিশোর অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে বলে দাবি করেন পুলিশ সুপার।

তিনি জানান, অভিভাবকদের বলা হচ্ছে, সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখতে।

মো. আনিসুজ্জামান বলেন, ‘কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা ছাড় দেব না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় নাই।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন হয়। নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে অ্যাপটি চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ : যাত্রীদের চরম ভোগান্তি

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল

ময়মনসিংহে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায়

Scroll to Top