কুড়িগ্রামে রেল লাইন পার হতে কাটা পরল বৃদ্ধার দেহ

 

কুড়িগ্রামের
উলিপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পরে বছিরন বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার মর্মান্তিক
মৃত্যু হয়েছে।

আজ
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল
১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত
নছির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার।

স্থানীয়
সূত্রে জানা যায়, আজ দুপুরে মণ্ডলপাড়া
এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ
সময় উলিপুর থেকে ছেড়ে আসা রমনা–কুড়িগ্রামগামী একটি লোকাল ট্রেন চলে আসলে তিনি দ্রুত সড়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তিনি লাইনের ওপর কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা
বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উলিপুর
থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

এ
ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কারও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা
হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top