কুমিল্লা নগরের গোবিন্দপুর এলাকায় কোমরে বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরির সময় দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
সোমবার কুমিল্লায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক সাদমান ইবনে আলম।
আটক মো. মনজুরুল ইসলাম (৩০) গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আর মো. ছামির ইসলাম (২০) কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।
এসআরবি জানায়, রোববার দুপুরে গোবিন্দপুর এলাকায় অভিযান চালানোর সময় খবর আসে, এক যুবক কোমরে বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মনজুরুল ইসলাম ও ছামির ইসলামকে আটক করা হয়।
এসআরবি ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার কথা জানিয়েছে।
সাদমান ইবনে আলম বলেন, অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে মনজুরুল ইসলাম ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি ওঠেছে। ২০২১ সালে তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব ছিলেন বলেও দাবি করা হয়েছে।
তবে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, এই কমিটিগুলো আগের সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েছেন। আমি তাকে চিনি না।
কুমিল্লায় কোমরে বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি, ছাত্রদল নেতাসহ আটক ২
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আশাশুনিতে জাসাসের প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
September 28, 2026
কিশোর গ্যাং বিরোধী অভিযানে কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেব
September 28, 2026
মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন
September 28, 2026
টয়লেটে চুলা বসিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’
September 28, 2026
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার
September 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নওগাঁর মান্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
September 28, 2026
নওগাঁর মান্দা উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার

পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও অবৈধ স্হাপনা উচ্ছেদের হুঁশিয়ারি
September 28, 2026
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ স্লোগানকে

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ : যাত্রীদের চরম ভোগান্তি
September 28, 2026
বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল

আশাশুনিতে জাসাসের প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
September 28, 2026
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ

ময়মনসিংহে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
September 28, 2026
ময়মনসিংহে “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায়