সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মার্চ ২০২৬ (বুধবার) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত শুক্রবার (১৩ মার্চ) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, পশ্চিম ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার টাকা।

এছাড়া আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে পৃথক অভিযানে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ১ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে তেঁতুলবাড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬ হাজার ৫০০ টাকা।

এছাড়াও কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বর্ডার পাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :