সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

কুষ্টিয়ার মিরপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, সঙ্গে উদ্ধার ট্যাপেনডাডল ট্যাবলেট

২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মুকুল বিশ্বাস বুদোকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (২২ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে মিরপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন মিরপুর থানার এসআই ওয়াশিম, এএসআই শামসুলসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে শিমুলিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস বুদোকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মুকুল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে পরিচিত।

মিরপুর থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :