সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ মার্চ ২০২৬ (সোমবার) কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলার সদর উপজেলার বড় বাজার ও এনএস রোড এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মুড়ি উৎপাদনকারী কারখানা ও জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে দেখা যায়, মা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে মুড়ি উৎপাদনে অননুমোদিত লবণ ব্যবহার করা হচ্ছে এবং প্যাকেটজাত মুড়ির মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে মুড়ি প্যাকেটজাত করার দায়ে বিশ্বাস ফুড প্রোডাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags:

সম্পর্কিত খবর :