কোরআন পড়ে স্ত্রীসহ ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর ‘বিগ ফ্ল্যাঙ্ক’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ ফ্র্যাঙ্ক’ নামে পরিচিত ব্রিটিশ কনটেন্ট ক্রিয়েটর লুক ফ্র্যাঙ্কলিন প্রকাশ্যে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন।
গত ২৯ জুলাই ২০২৬ লুক ফ্র্যাঙ্কলিন একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে ইসলামের কালেমা শাহাদাত পাঠ করতে দেখা যায়।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি মসজিদে তার ইসলাম গ্রহণের ঘটনা ঘটে। বর্তমানে তিনি আজমানকে কেন্দ্র করে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন।
ফ্র্যাঙ্কলিন জানান, তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছেন। তারা দুজনই এই সিদ্ধান্তকে জীবনের গভীর ও পরিবর্তনকারী একটি অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।
ফ্র্যাঙ্কলিন বলেন, পবিত্র কোরআন অধ্যয়ন ও গবেষণা, মধ্যপ্রাচ্যের স্থানীয় মুসলিমদের ইতিবাচক আচরণ ও প্রভাব তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

স্টুডিও ভাঙচুরের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয়

Scroll to Top