পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি কালীবাড়ি চৌরঙ্গী সার্বজনীন দুর্গামণ্ডপে এ ঘটনা ঘটে।মণ্ডপ কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ৭ মিনিট পর্যন্ত মণ্ডপে প্রতিমার কাজ চলছিল। পরে মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় মণ্ডপের গ্রিলে তালা দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে প্রতিমার কারিগর বিজয় মালাকার কাজ করতে এসে প্রতিমার দুটি অংশ ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান।মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন, সকালে খবর পেয়ে মণ্ডপে গিয়ে তিনি কার্তিকের বাহন ময়ূর ও মহিষাসুরের বাহন মহিষের মূর্তি ভাঙা দেখতে পান।প্রতিমার কারিগর বিজয় মালাকার বলেন, “আমরা গতকাল রাত ১২টা পর্যন্ত প্রতিমার কাজ করেছি। এরপর বাড়িতে চলে যাই। সকালে কাজ করতে এসে দেখি দুটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। পরে বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই।”ঘটনার খবর পেয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমল কুমার রায় ও পঞ্চগড় জেলা সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার রায়। তিনি বলেন, “ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”দেবীগঞ্জ সার্কেলের এএসপি বিমল কুমার রায় বলেন, “প্রাথমিক তদন্তে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মন্দির কমিটি ও চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা বলে প্রতীয়মান হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
জনপ্রিয় খবর
দেবীগঞ্জে সনাতনীদের দুর্গা প্রতিমা ভাঙচুর, মামলা
September 27, 2026
ন্যায় বিচার নিশ্চিতে শিশু রামিসার বাবাকে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস
September 26, 2026
‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে: মীর শাহে আলম
September 26, 2026
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন: প্রতিমন্ত্রী ইয়াসের খান
September 26, 2026
বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান
September 26, 2026
সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক
September 26, 2026
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
September 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১
September 27, 2026
ছোটন সরদার রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা বাকির মোড় এলাকায়

কয়রায় ইকোট্যুরিজমের হাতছানি: টেকসই পর্যটনে বাঁচবে সুন্দরবন, খুলবে উপকূলের নতুন দুয়ার
September 27, 2026
একদিকে কপোতাক্ষ ও শাকবাড়িয়ার শান্ত জলরাশি, অন্যদিকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের

দেবীগঞ্জে সনাতনীদের দুর্গা প্রতিমা ভাঙচুর, মামলা
September 27, 2026
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা

সালমানের স্টুডিওতে হামলা, মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে চাঁদাবাজরা: জামায়াত আমির
September 27, 2026
গভীর রাতে জুলাইযোদ্ধা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের

ন্যায় বিচার নিশ্চিতে শিশু রামিসার বাবাকে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস
September 26, 2026
ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মিরপুরের শিশু রামিসা আক্তারের