জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে
প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ
উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে নওগাঁয় অবস্থান
কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ ন্যাশনাল মডেল স্কুল
সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রজন্ম মানবিক
অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে
সহযোগিতা করে সিটিজেন নেটওয়ার্ক, সাপ্তাহিক প্রজন্মের আলো ও
প্রজন্মের মেলা।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও সাপ্তাহিক প্রজন্মের আলোর
নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক সহিদ প্রামানিক। অন্যান্যের
মধ্যে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,
সহকারী অধ্যাপক এস এম মোস্তাক আহাম্মেদ ও সিনিয়র শিক্ষক মঞ্জুর এলাহী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও
কিডনি রোগসহ অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত
চিনি, সোডিয়াম ও অস্বাস্থ্যকর ফ্যাটযুক্ত প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণই এর
অন্যতম কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা,
২০২৬’ একটি সময়োপযোগী পদক্ষেপ।
তারা আরও বলেন, খাদ্যের মোড়কের সামনের অংশে (ঋৎড়হঃ-ড়ভ-চধপশ খধনবষরহম –
ঋঙচখ) সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল থাকলে ভোক্তারা সহজেই ক্ষতিকর
খাবার চিহ্নিত করে স্বাস্থ্যসম্মত পণ্য বেছে নিতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য
সংস্থাও (ডঐঙ) এই ব্যবস্থাটি কার্যকর হিসেবে সুপারিশ করেছে।
বক্তারা অবিলম্বে খসড়া প্রবিধানমালাটি চূড়ান্ত করে গেজেট আকারে
প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচিতে মো. আহসান হাবিব, মো. রায়হান বাবু, রুবিনা
ইয়াসমিন, ফারহানা আক্তার, শাহেদ হাসেম, সবুজ হোসেন, প্রসঞ্জিত
সাহা, মোয়াজ্জেম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সোহাগ হোসেন, ডি এম
কুদ্দুস, কাশেম, ফয়নূর খাতুন, মারুফ হোসেন, আজাদুল ইসলাম, আব্দুল্লাহ
আলমাস বিন রহমান তানভীর ও আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়সহ
শিক্ষক, অভিভাবক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন।




