শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোঃ লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান […]

মায়ের লাশ নিয়ে সারা রাত অপেক্ষা-সালিশ, দাফনের জায়গা মিলছে না

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যুর পরও দাফনের জায়গা মিলছে না এক মায়ের। বারান্দায় লাশ রেখে দুই সন্তান ও স্বজনদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে রাতভর। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দফায় দফায় সালিশ হলেও কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত বসতবাড়ির উঠানেই মেনোকার লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মাওনা […]

স্পষ্টভাবে বলতে চাই-আমাদেরকে দায়িত্ব দেন, তরুণ সমাজ গড়ে তুলব: আযাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ আজ বুধবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র‌্যালিতে বক্তব্য বললেন, তরুণদের অন্যায়ের বিরুদ্ধে জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে দায়িত্ব দেন। এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, […]

বাংলাদেশে সবাই অধিবাসী, কেউ আদিবাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় ‘বাংলাদেশি’; দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজনে ‘ইনডিজিনাস আইডেন্টিটি ইজ ইরেলেভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক ও সাংবিধানিক […]

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। মূলত, রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হবে ইউরোপবাসী। বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। […]