সাম্প্রতিক
মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এর ভিত্তি গড়ে উঠে তৃণমূল পর্যায়ে। এলাকা, মহল্লা ও পাড়া-মহল্লায় জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সরাসরি সংযোগের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এ ধরনের টাউন হল সভা সেই সুযোগ তৈরি করে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাগরিক সেবা ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে প্রথমবারের মতো উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সত্যিকারের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে এ ধরনের টাউন হল সভা চালু থাকবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সে লক্ষ্যেই নিয়মিত টাউন হল সভা চালুর উদ্যোগ নিয়েছি। নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত উন্মুক্ত সভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোজার মাসে তা সম্ভব না হলেও এখন থেকে প্রতি মাসেই এ আয়োজন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tags:

সম্পর্কিত খবর :