গলাচিপায় পাঁচশত ছাত্রীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ

সরকারের নির্বাচনী প্রচারণায় ” ব্যাপী ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচীর আওতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৫’শত ছাত্রীদের মাঝে, ২০  আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ করেন জাতীয়তাবাদী বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক  স্নেহাশু সরকার ( কুট্টি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক, গলাচিপা থানার ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ।
পরে নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে ছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি স্নেহাংশু সরকার ( কুট্টি)।
তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্বাচনী ওয়াদা ছিলো দেশ ব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচীর আওতায় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আশা করি শিক্ষার্থীরা নিজের মতো যত্ম করে চারা গাছ গুলো রক্ষণাবেক্ষণ করবে। এসময় তিনি বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি ফলজ চারা রোপণ করেন।
বৃক্ষ রোপণ কর্মসূচী সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক শিক্ষিকা, জেলা- উপজেলা বিএনপি ও গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, এছাড়াও প্রেসক্লাব গলাচিপা এর সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী বৃন্দরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন