গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ আগস্ট ২০২৬) গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
‎অভিযানে দক্ষিণ কোমরপুর গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (৩০)-কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, একটি চাইনিজ কুড়ালসদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া এসব অস্ত্র বিভিন্ন অপরাধ সংঘটন ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করতেন বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ব্রিজরোড কালিবাড়ী এলাকার বাসিন্দা হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)-কে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি ধারালো লোহার ছোরা ও একটি লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।
‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো।
‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৬৯, তারিখ ৩১ আগস্ট ২০২৬, অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
‎পুলিশ জানিয়েছে, গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে জবি ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘প্রজনন স্বাস্থ্য ও

Scroll to Top