গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে ইফতার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৮- মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পবিত্র মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আমির মাওলানা মোঃ আমিনুল ইসলাম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান।
আমির মাওলানা মোঃ আমিনুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতি ইসলাম ধোপাডাঙ্গা ইউনিয়ন শাখা, মোঃ এনামুল হক সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ধোপাডাঙ্গ ইউনিয়ন শাখা, সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলার মজলুম জনতার রাহাবার ও উপজেলার জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওলানা মোঃ শাহজাহান আলী সভাপতি বাংলাদেশ ওলামা শায়েখ সুন্দরগঞ্জ উপজেলা শাখাসহ, প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে তাকওয়া ভিত্তিক আলোচনা ও দোয়া করেন এছাড়াও উপস্থিত ছিলেন, রামজীবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান-সহ, সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও সুধীজন।












